ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্চারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

বাগদাদে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ড মিশ্রতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তপু রায় ও মেঘলা রানী। ব্রোঞ্জের লড়াইয়ে ১৪৮-১৪৫ পয়েন্টে হারিয়েছে তারা দুই স্বাগতিক আর্চারকে।

Shamol Bangla Ads

২০২২- এ শারজায় এশিয়া কাপের স্টেজ ওয়ানেই কম্পাউন্ডে সর্বশেষ পদক জিতেছিল বাংলাদেশ। কম্পাউন্ডে তপু-মেঘলা দুজনই নতুন আর্চার।

ব্যক্তিগত ইভেন্টে বেশিদূর যেতে না পারলেও মিশ্রর কোয়ার্টার ফাইনালে কুয়েতের জুটিকে হারিয়ে তাঁরা সেমিফাইনালে উঠেছিলেন। তবে সেখানে হেরে যেতে হয় ভারতীয় জুটির কাছে। তবে শেষ পর্যন্ত খালি হাতে ফিরছেন না তাঁরা।

Shamol Bangla Ads

বাগদাদে আসরের শেষ দিনে আগামীকাল দুটি ইভেন্টে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

রিকার্ভে ছেলেদের দলগত ও মিশ্র সেই দুই লড়াইয়েই বাংলাদেশের প্রতিপড়্গ ভারত। ছেলেদের ইভেন্টে খেলবেন হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আব্দুর রহমান। হাকিম-দিয়া সিদ্দিকী লড়বেন মিশ্রতে। হাকিম এককেও ব্রোঞ্জের লড়াইয়ে আছেন।

Need Ads
error: কপি হবে না!