ads

বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাগলের পেট থেকে বাছুর সদৃশ বাচ্চা প্রসব নিয়ে হইচই

জুবাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

শেরপুরে ছাগলের পেট থেকে ‘গরুর বাছুর’ হয়েছে- এমন খবরে হইচই শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুরের একটি ফেইসবুক কমিউনিটি গ্রুপে এ সংক্রান্ত একটি পোস্ট হওয়ার পর থেকে সেটি ছড়িয়ে পড়ে। আজব এ ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে। তবে ছাগলের বাচ্চাটি মারা যাওয়ায় সেটি আদৌ গরুর বাছুর নাকি বড় আকারের ছাগলের বাচ্চা ছিল সেটি পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে জেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে ছাগলের পেট থেকে বাছুর হওয়া সম্ভব নয়।

Shamol Bangla Ads

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মো. আবু বকর সিদ্দিকের পালিত একটি ক্রসবিডিং ছাগলের দুটি বাচ্চা হয়। এর মধ্যে একটি স্বাভাবিক ছাগলের বাচ্চার মতো হলেও আরেকটি বাচ্চা দেখতে অনেক বড়সড় ও বাছুর আকৃতির মতো দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে আশেপাশের লোকজন ছাগলের বাচ্চাটিকে দেখার জন্য আবু বকর সিদ্দিকের বাড়িতে ভিড় করেন। অতি উৎসাহী কেউ কেউ ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে জন্ম নেওয়ার ঘন্টা দুয়েকের মধ্যেই বাচ্চাটি মারা যায়।

ছাগলের মালিক মো. আবু বকর সিদ্দিক বলেন, এই ছাগলটি এর আগে আরও দুইবার স্বাভাবিক ও সুস্থ বাচ্চা প্রসব করেছে। তবে এবার দুটি বাচ্চা প্রসব করলে একটি বাচ্চাকে ব্যতিক্রম ও বড় দেখা যায়। অনেকেই বাচ্চাটিকে দেখে বলছেন গরুর বাচ্চা, আবার অনেকেই বলছেন ছাগল। কেউ কেউ ছবি তুলে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা দুই/তিন ঘন্টার মধ্যে মারা গেছে। পরে আমরা সেটি মাটিচাপা দিয়ে দিছি।

Shamol Bangla Ads

স্থানীয় বৃদ্ধা জামিরন বেগম বলেন, আমরা নিজের চোখে দেখছি, বাচ্চাটিকে একবারে গরুর মতোই দেখা গেছে। নাক, কান, মুখ ও লেজ গরুর মতোই। সিয়াম মিয়া নামে একজন বলেন, আমাদের পাঁচ মাসের একটি গরুর বাচ্চা মারা গিয়েছিল। ওই বাচ্চা আর এই ছাগলের বাচ্চা দেখতে একই রকম মনে হয়। প্রায় বেশিরভাগ মানুষই বলছে এটি বাছুর। মো. শাহিন মিয়া বলেন, বাজার থেকে বাড়িতে এসে শুনি ছাগলের পেট থেকে গরুর বাচ্চা হয়েছে। পরে বকর কাকার বাড়িতে গিয়ে দেখি দুইটা বাচ্চা হইছে, একটা ছাগলের বাচ্চাই। আরেকটা গরুর বাছুরের মতো দেখা যায়। পরে ছবি আর ভিডিও করে ফেসবুকে ছাড়ছি। এরপর অনেকেই এসে বাচ্চাটিকে দেখে গেছে। মো. নূর হোসেন নামে এক শিক্ষার্থী জানায়, এটা একটা আশ্চর্য ঘটনা। যা ভাবার মতো না। অনেকেই আসতেছে বাচ্চাটি দেখার জন্য। তবে বাচ্চাটি মারা গেছে।

তবে বৈজ্ঞানিকভাবে এটি কোনভাবেই সম্ভব নয় জানিয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হেলেনা বেগম জানান, এটি অবাস্তব। বৈজ্ঞানিকভাবে এটি হওয়ার সুযোগই নেই। এটি রামছাগলের কোন একটা জাত হতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!