ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

শেরপুরে নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। এছাড়া টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদ্বয়, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদ্বয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অনেকটাই শৃঙ্খলভাবে কার্যক্রম সম্পূর্ণ করায় ধন্যবাদ ও অভিনন্দন জানান। একইসাথে আগামীকাল ৪টি ইভেন্টে অংশ নিতে প্রস্তুতিসহ যথাসময়ে মাঠে আসার আহ্বান জানান।

Shamol Bangla Ads

প্রথম দিনের কার্যক্রম শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সুশৃংখল ও সঠিকভাবে সম্পন্ন হওয়ার নিয়োগ বোর্ডের সদস্য-সহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আগামী ২২ ফেব্রুয়ারি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স শেরপুরে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!