ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপসংবাদিকতা রোধ-সাংবাদিকতার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, কীভাবে সাংবাদিকতার মান উন্নয়ন করা যায়, অপসংবাদিকতা রোধ করা যায়, এটা থেকে মূলধারার সাংবাদিকদেরকে কীভাবে বাঁচাতে যায়, সেই লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। সাংবাদিক সমাজ দেশের জন্য যেন আরো ভালোভাবে কাজ করতে পারে তারজন্য সঠিক তালিকা প্রণয়ন খুবই জরুরি। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

Shamol Bangla Ads

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে সেমিনার ও মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, ময়মনসিংহ সদর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জি. মো: শাহিনুল ইসলাম ফকির, জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, ময়মনসিংহের সাংবাদিকতা অনেক উন্নতমানের। তারপরও সারা দেশের অন্যান্য জেলার ন্যায় ময়মনসিংহ থেকেও আপনাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করছি। দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৪টি জেলার তথ্য পেয়েছি। প্রিন্ট মিডিয়ার তালিকা আমরা তৈরি করছি। টেলিভিশন মিডিয়ার তালিকা প্রণয়নে পিআইডি ও পিআইবি এর সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। ডিএফপি, মালিকপক্ষ, সাংবাদিকগণসহ আরো অনেকের সাথে আমরা বসেছি। যাতে করে একটি নির্ভরযোগ্য তালিকা পেতে পারি। তাতে করে সাংবাদিকরাও জানবে প্রকৃতপক্ষে সারা দেশে কতজন সাংবাদিক আছেন। যোগ্য সাংবাদিক বাছাইয়ে গ্র্যাজুয়েট, সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগপত্রে বেতনভাতা উল্লেখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা অত্যাবশ্যক বলে মনে করেন তিনি। অপসংবাদিকতার হাত থেকে বাঁচতে নীতিমালাতে আরো অনেক কিছু সংযোজনের প্রয়োজনীয়তা বলে মন্তব্য করেন প্রধান অতিথি।

Shamol Bangla Ads

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, আমি মনে করি কেন্দ্রের চাইতে আঞ্চলিক বা মাঠ পর্যায়ের সাংবাদিকদের অবদান বেশি। কিন্তু প্রাপ্যতা ততটা নেই। সাংবাদিকতা একটি চ্যালেজ্ঞিং পেশা। সাংবাদিকদের পরিচয় সংকট দূর করতে প্রেস কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বাগত বক্তৃতায় শেখ মোঃ শহীদুল ইসলাম সাংবাদিকদের তালিকা প্রণয়নে প্রেস কাউন্সিলের গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। এ সময় মুক্ত আলোচনায় সাংবাদিকবৃন্দ ও বক্তারা বাংলাদেশ প্রেস কাউন্সিল, সরকার, প্রশাসন, গণমাধ্যম ও সাংবাদিকরা মিলে অপসাংবাদিকতা প্রতিরোধ করে সাংবাদিকতার মান উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় অংশ নেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলাদেশ সংবাদ সংস্থার ময়মনসিংহ প্রতিনিধি ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেনসহ
মুক্ত আলোচনায় আরো অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ অংশ নেন। মতবিনিময় সভায় আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) ময়মনসিংহের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!