ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তেলের নতুন এ দাম আগামী ১ মার্চ কার্যকর হবে।

Shamol Bangla Ads

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের ওই তথ্য জানান। তিনি জানান, দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাক্সফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি বিশ্ববাজারেও কমেছে সয়াবিন তেলের দাম। গত বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। এতে পণ্যটির দাম গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে।

Shamol Bangla Ads

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদন বলছে, বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ বেড়েছে। এছাড়া প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান শক্তিশালী হয়েছে। ফলে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে। এসবের ফলে সিবিওটিতে সয়াবিনের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৬৯৮ সেন্টে। ২০২০ সালের ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!