ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বলের আঘাতে মাথা ফেটে গেছে মুস্তাফিজের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাতে মাথা ফেটে গেছে পেসার মুস্তাফিজুর রহমানের। ১৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

তবে তার অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস টিম ম্যানেজমেন্ট। তার স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। মাথায় সেলাইয়ের পর বন্দরনগরীর ইমপেরিয়াল হাসপাতাল থেক মুস্তাফিজকে কুমিল্লার টিম হোটেল নিয়ে যাওয়া হবে। এ সময় তাঁকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

জানা গেছে, কুমিল্লার অনুশীলনের সময় নেটে ব্যাটিং করছিলেন ম্যাথু ফোর্ড। যদিও মুস্তাফিজ তখন বোলিংয়ে ছিলেন না। ম্যাথু ফোর্ডের মারা একটি শট নেটের সামনে থাকা মুস্তাফিজের মাথার বাঁ পাশে লাগে। সঙ্গে সঙ্গে এই পেসারের মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে।প্রাথমিক শুশ্রূষার পর দ্রুতই মুস্তাফিজকে অ্যাম্বুলেন্সে করে নগরীর ইমপেরিয়ালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Shamol Bangla Ads

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানিয়েছে, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মুস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। সিটি স্ক্যান রিপোর্টে কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ পাওয়া যায়নি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!