ads

শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ

খবর টি পড়েছেন : ৫৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল। ৯ আগস্ট শনিবার জাতীয় প্রেসক্লাবে এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী দা. বা.। মুখ্য আলোচক ছিলেন মাওলানা মুসা আল হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানীকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করা একান্ত অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম-খতিবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সামজিকভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সকলের দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

Shamol Bangla Ads

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা ইমামুদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শর্ষীনার ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে:… পরবর্তী সংবাদ ডেঙ্গুেত প্রাণ গেলো আরও ৩ জনের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads