ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ২:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজারে ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত খোরশেদ আলম (৪০) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। আর আহতরা হচ্ছেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিএনজিচালক বিল্লাল হোসেন (৩৭) ও পথচারী ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে তেঁতুলতলা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী খোরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

Shamol Bangla Ads

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, খবর পেয়ে আমাদের দুইটি রেসকিউ টিম দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!