ads

শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১০৬ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ১০৬ বোতল ভারতীয় মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকার মানিক মিয়ার ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় উপজেলার পশ্চিম সমশ্চুড়া কালিস্তান এলাকা থেকে ১০৬ বোতল ভারতীয় মদসহ হামিদুল ইসলাম বাবু নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৬ বোতল ভারতীয় মদসহ এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!