ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংরক্ষিত নারী আসন : জাপার মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের পক্ষ থেকে কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও ঠাকুরগাঁও জেলা সভাপতি নুরুন নাহার বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বিকেলে দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সালমা ইসলাম ও নূরুন নাহারকে মনোনয়ন প্রদান করেছে।

গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১ আসন পেয়ে ভরাডুবি হয় জাপার। আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৬২ জন, কল্যাণ পার্টি ১টি আসন পায়।

Shamol Bangla Ads

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত ৫০ নারী আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়। কিন্তু স্বতন্ত্র ৬২ প্রার্থী আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগই ৪৮টি আসন পাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!