ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণ দেবে এনডিবি

খবর টি পড়েছেন : ২৫৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) চলতি বছরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে ঋণ সহায়তা এক বিলিয়ন ডলারে উন্নীত করার কথা জানিয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ভ্লাদিমির কাজবেকভ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওইসময় ভ্লাদিমির কাজবেকভ জানান, সম্প্রসারিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে এনডিবি। এ বছর বাংলাদেশের উন্নয়নের চাহিদা বিবেচনা করে এই তহবিলের পরিমাণ তিন গুণেরও বেশি করতে চায় তারা।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এটি উন্নয়ন অবকাঠামো উন্নীতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কাজবেকভ জানান, এনডিবি বাংলাদেশে গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যথেষ্ট পরিমাণে ঋণ প্রদানে আগ্রহী তারা।

Shamol Bangla Ads

বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক অঞ্চলে হাজার হাজার কর্মীর জন্য আবাসন সুবিধার মতো সামাজিক অবকাঠামোতে ঋণ দেওয়ার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

কাজবেকভ বলেন, ব্যাংকটি বহু-মুদ্রা ঋণ চালু করেছে। যা বাংলাদেশকে উপকৃত করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, ‘এনডিবির উচিত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সাথে অর্থায়নের সমন্বয় সাধনের জন্য বাংলাদেশের ওপর দেশীয় কৌশল কর্মসূচি চালু করার প্রতি মনোনিবেশ করা।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীও এ সময় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না :… পরবর্তী সংবাদ দেশের ১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads