ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে হোটেল ব্যবসায়ী খুন : আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ১২:২৯ পূর্বাহ্ণ

Khunসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকায় মহির উদ্দিন (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী খুন হয়েছে। ৫ জানুয়ারী রবিবার রাত ৯টার দিকে পৌর এলাকার রেলওয়ে কলোনীতে ওই ঘটনা ঘটে। নিহত মহির উদ্দিনের বাড়ি পৌর এলাকার রেলওয়ে কলোনীতে। বাজার স্টেশন এলাকায় তার একটি হোটেলের ব্যবসা ছিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, মিরপুর রেলওয়ে কলোনীর এরশাদ আলীর ছেলে উজ্জল (২৫) ও একই মহল্লার আনসার আলীর ছেলে গোলাম হোসেন (২২)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, রবিবার সকালে হোটেল ব্যবসায়ী মহির গোলাম হোসেনের কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মহির গোলামকে মারপিট করে। এ ঘটনার জের ধরে একই দিন রাত ৯টার দিকে হোটেল থেকে বাড়ি ফেরার পথে মহির রেলওয়ে কলোনী মাদ্রাসার নিকট পৌছেলে আগে থেকে সেখানে অবস্থান করা গোলাম হোসেনসহ ৪/৫ জন তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!