ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বসন্তের দিনে বিয়ে করলেন স্পর্শিয়া, সমুদ্র বিচে আনুষ্ঠিকতা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

ভালোবাসা আর বসন্তের দিন নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। চট্টগ্রামের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

Shamol Bangla Ads

১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। বুধবার ইনানি বিচে হয়েছে তাদের বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন। স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছ্ন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করেই।

স্পর্শিয়া জানান, আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিক ভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরী হয়।’ সমুদ্র বিচে বিয়ে করার পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সমূদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমূদ্র দুটোই রয়েছে। শশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধ্যাণ্য দিয়েছেন।’

Shamol Bangla Ads

গত ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। পরদিন অর্থাৎ আজ ছিল বিয়ের অনুষ্ঠান

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!