শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী সেঁজুতি বিদ্যা নিকেতনের আয়োজনে এসব অনুষ্ঠান পালন করা হয়।

”ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত” এই স্লোগানে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বসন্ত শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ফুলসহ নানা সাজে সজ্জ্বিত হয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিবাবক ও সংস্কৃতিকর্মীসহ প্রায় তিনশতাধিক মানুষ অংশ নেয়।

পরে বিদ্যালয়ের প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল, জ্যেষ্ঠ সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




