ads

সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! শেরপুরের নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ভালো ফলাফলে উদ্বুদ্ধ করতে এমন ঘোষণা দিয়েছেন উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজি মোশারফ হোসেন। শুধু ঘোষণাই নয়, গেল এসএসসি পরীক্ষার আগে একই ঘোষণা দিয়ে তিনি বাস্তবায়নও করেছেন। ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘোষণা ও বাস্তবায়ন করেন তিনি।

Shamol Bangla Ads

জানা গেছে, সীমান্তঘেঁষা রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করতে গেল বছর জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক হাজি মোশারফ হোসেন।

পরে ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আফরিন জাহান পুস্প নামে এক শিক্ষার্থীর অভিভাবকের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ওমর ফারুক সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হাজি মোশারফ ছাড়াও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা, নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার বিদ্যালয় থেকে ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

Need Ads
error: কপি হবে না!