ads

মঙ্গলবার , ৩০ অক্টোবর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ফুটবল লীগ ॥উত্তরা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়ী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০১৮ ১১:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগের ৩০ অক্টোবর মঙ্গলবারের খেলায় উত্তরা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে অ্যাকটিভ ক্লাবকে পরাজিত করে লীগে শুভ সূচনা করেছে। এদিকে, পর পর দুই খেলায় হেরে প্রথম দল হিসেবে লীগ থেকে বিদায় নিয়েছে অ্যাকটিভ ক্লাব। উত্তরা স্পোর্টিং ক্লাবের অ্যাটাকিং মিডফিল্ডার সোলায়মান কবীর খেলা শুরুর ২ মিনিটের মাথায় এবং অধিনায়ক সাইফুল ইসলাম ৬৮ মিনিটে দুরপাল্লার শটে দলের পক্ষে গোল দুটি করেন। স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
গত ২৫ অক্টোবর থেকে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সাইফ পাওয়ার ব্যাটারি শেরপুর জেলা ফুটবল লীগ-২০১৮ শুরু হয়েছে। এবারের ফুটবল লীগে লীগে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো-রাইজিং স্পোর্টিং ক্লাব, কাকলী স্পের্টিং ক্লাব, দূর্বার তরুণ সংঘ, সবুজসেনা, মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অগ্রগামী ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব, প্রবীণ একাদশ, কুসুমকলি স্পোর্টিং ক্লাব, হিমাচল ক্লাব, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থা ও অ্যাকটিভ ক্লাব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!