নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরে নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের কৃতী সন্তান মরহুম সাদির মাহমুদ তালুকদারের নাতি, মরহুম আলাউদ্দিন তালুকদার চেয়ারম্যানের জেষ্ঠ পুত্র বর্তমান চেয়ারম্যান মো. নুরে আলম তালুকদার ভূট্টো অতীশ দীপঙ্কর বিজয় দিবস স্বর্ণপদক-২০১৩ লাভ করেছেন। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান তাকে ওই পদক দেওয়া হয়। এর আগে তিনি মানব সেবায় ‘প্রিন্সেস ডায়না স্বর্ণপদক ২০১২’ লাভ করেন।
এদিকে নুরে আলম তালুকদার ভুট্টোর ওই পদকপ্রাপ্তিতে নকলার সচেতন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।




