চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে নৃতাত্ত্বিক (আদিবাসী) জনগোষ্ঠীর মাঝে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর রবিবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান আজিবার রহমান, সমাজসেবা অফিসার মনিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু বাশির, কৃষি কর্মকর্তা এ,কে,এম মনজুরে মাওলা, আবুল কালাম আজাদ, নি-গোষ্ঠীর সাধারণ সম্পাদক ষষ্ঠী পাহাড়িয়া সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ৬টি গ্রামের নৃগোষ্ঠী (আদিবাসী) জনগোষ্ঠীর মাঝে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।




