রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ থানার পুলিশ ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউপির মাছিমপুর গ্রামের নোয়া বাড়ির সংলগ্ন একটি বাগানের গাছের ডাল থেকে বিকাশ রঞ্জন পাল (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মাছিমপুর গ্রামের নোয়া বাড়ির চিত্তরঞ্জন পালের ছেলে বিকাশ রঞ্জন পাল শুক্রবার রাতে বাড়ির থেকে বের হয়ে যায়। পরদিন গতকাল শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা গাবগাছের ডালে গলায় মাপলা প্যাচানো বিকাশের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনারস্থলে এসে বিকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে আত্মহত্যা করেছে না দুবৃর্ত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাশের মৃত্যুর রহস্য জানা যায়নি।




