সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কাকডাঙ্গা বিজিবি সদস্যরা ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় কোন কোন চোরাকারবারি আটক হয়নি। শুক্রবার ভোর ৪ টার সময় কাকডাঙ্গা থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার হুমায়ুনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার কৃত ফেন্সিডিলের মূল্যে ৪ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৮ বিজিবি‘র অপারেশন অফিসার মেজর মাযহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




