ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলে দুইটি ট্রেনে অভিযান চালিয়ে শতাধিক যুবক আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০১৩ ৩:০৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে দুইটি ট্রেনে অভিযান চালিয়ে শতাধিক যুবক আটক

টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলের ঘারিন্দা রেল ষ্টেশনে শনিবার সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত দুইটি ট্রেনে অভিযান চালিয়ে শতাধিক যুবককে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার এসআই সুজন জানান, শনিবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেন দুইটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল ষ্টেশনে পৌছলে ট্রেনে জঙ্গি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ট্রেন থেকে সন্দেহজনক ও টিকিট বিহীন শতাধিক যাত্রীকে আটক করে নিয়ে যায়।
অপরদিকে ঘারিন্দা রেল ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাগর আলী জানান, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও নীলসাগর ট্রেন দুইটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল ষ্টেশনে পৌঁছলে পুলিশ ওই দুই ট্রেনে অভিযান চালায়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ট্রেন দুইটি টাঙ্গাইলে থামিয়ে দেয়া হয় এবং ট্রেন দুইটি থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে আসা স্থানের দিকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় মাঝপথে নেমেপড়া যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
টাঙ্গাইল থানা পুলিশ শতাধিক ট্রেন যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় জানা যায়নি।
প্রকাশ, টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী সকল বাস-মিনিবাস চলাচল মালিক-শ্রমিক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। শনিবার সকাল থেকে ঢাকার উদ্দেশে কোন বাস-মিনিবাস ছেড়ে যায়নি।

Need Ads
error: কপি হবে না!