ঝালকাঠি সংবাদদাতা : ১৮ দলের ২৯ মার্চে পল্টনে মার্চ ফর ডেমোক্রেসির পোস্টার লাগাতে গিয়ে কাঠালিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি ও এক কর্মিকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বড়তলা বাজার থেকে ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মারুফ ও কর্মি মোঃ আউয়াল কে পোস্টারসহ গ্রেফতার করে। অপরদিকে নলছিটি থানা পুলিশ বিএনপির এক কর্মি কে আটক করেছে। এ ছাড়া ঝালকাঠি সদর থানা পুলিশ ওয়ারেন্ট ভুক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সর্বমোট জেলার ৩টি উপজেলা থেকে ৯জনকে শুক্রবার আটক করেছে পুলিশ।




