নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে যুবদল নেতাসহ জামায়াত- শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নীলফামারী সদর উপজেলার টুপামারি ইউনিয়নের নিত্যনন্দি গ্রামের মৃত গহের আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক, লক্ষীচাপ ইউনিয়নের কাছারীপাড়[র মৃত বিষাদু মামুদের ছেলে হামিজার রহমান ও ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) বাবুল আকতার জানান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার ঘটনায় জামায়াত- শিবিরের দুইজন কে আটক করা হয়েছে। এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।




