শ্যামলবাংলা ডেস্ক : কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে জনসম্মুখে চুমু খেয়ে আলোচনায় উঠে আসা সেই নারীকে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আসাম সফরে যান রাহুল গান্ধী। এ সময় নারীদের দাবি-দাওয়া এবং নানান সমস্যা বিষয়ে তাদের মতামত জানতে কথোপকথনের এক পর্যায়ে নারীরা তাকে ঘিরে ধরেন। বন্টি পেছন থেকে এগিয়ে এসে রাহুলের মুখটি দুহাতে ধরে গালে চুমু খান। এরপর কেউ কেউ প্রিয় নেতা রাহুলের মাথায় চুমুও দেন। এরপর রাহুল গান্ধীকে চুমু খাওয়ার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। সর্বশেষ শুক্রবার বোন্টিকে তার স্বামী আগুনে পুড়িয়ে হত্যা করে।

জিনিউজ আরও জানায়, স্ত্রীর গায়ে আগুন লাগানোর পর, নিজেও আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




