ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাসদ ও আওয়ামীলীগ ছেড়ে সফিকুল ইসলাম এবার রামগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৮:২০ অপরাহ্ণ

Sofik Picরামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুর -১ রামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের বিপক্ষে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।
জানা গেছে সফিকুল ইসলাম ৮০/৯০ দশকে জাসদ রবের নেতা ছিলেন। পরবর্তীতে রামগঞ্জ আসনে ৯৬ সালে পদ্মফুল প্রতীকে নির্বাচন করে বিএনপির মনোনীত প্রার্থী জিয়াউল হক জিয়ার ধানের শীষ প্রতীকের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষনার আগে সফিকুল ইসলাম বঙ্গবন্ধু,শেখ হাসিনা ও নিজ ছবি সম্বলিত পোষ্টারে নৌকা প্রতীকে ভোট ছেয়ে উপজেলা বিভিন্ন এলাকা সাটিয়েছেন পাশাপশি লক্ষ্ণীপুর-১ আসনে কেন্দ্রীয় ভাবে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে না পেয়ে দলের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী বিরুদ্ধে নির্বাচনে নামছেন এবং আগের দলীয় সাটানো পোষ্টার রাতারাতি উঠিয়ে নিচ্ছেন।এ ব্যাপারে রামগঞ্জের সাধারন জনগন বলেন, নীতি আদর্শে অবিচল না থাকলে এ রকম নেতা হয়ে দল,বোল ও লেবাস পাল্টানো যায়। তাই তিনি কখনো জাসদ হয়ে বাংলাদেশ জিন্দবাদ,কখনো আওয়ামীলীগের হয়ে জয় বাংলা শ্লোগান তোলে অতি ভক্তি ও দম্ভ দেখিয়েছেন। এবার স্বার্থে ব্যাঘাত হলে দল ও বোল পাল্টিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন। ইতোমধ্যে সফিকুল ইসলামকে উপজেলা ও জেলা আওয়ামীলীগের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে গত সোমবার ২৩ ডিসেম্বর রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেঙ্ মিলনায়তনে তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের মত বিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আলহাজ্ব শাহজাহান জানান। আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম দলের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Need Ads
error: কপি হবে না!