চুয়াডাঙ্গা প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের অর্ন্তভূক্ত দামুড়হুদার উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা এবং ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ ২৫ ডিসেম্বর বুধবার সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় ৭ টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় এবার ৭৭ টি ভোট কেন্দ্রে মোট ৫শ ১ টি কক্ষে ভোট গ্রহন করা হবে। প্রতিটি ভোট কেন্দ্রের প্রধান হিসেবে দেখভালের জন্য সরকারী,আধা সরকারী ও স্বায়িত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের প্রধান এমন ৭৭ জন কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসা, ৫শ ২৬ জনকে সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী/শিক্ষকদের সমন্বয়ে ১ হাজার ১২ জন পোলিং অফিসারকে নিয়োগ করা হয়েছে। এ সকল প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদেরকে সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম হলে প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণ দেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো:দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার মো; রশীদুল হাসান, জেলা নির্বাচন অফিসার মোহা: জাহাঙ্গীর হোসেন ও সহকারী রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ।




