এস.গুলবাগী, বগুড়া : আসন্ন ১০জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশব্যাপী নাশকতা ঠেকাতে বগুড়ায় সেনাবাহীনি মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বুধবার শাজাহানপুর উপজেলা সেমিনার হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সেনাবাহীনি,র্যাব,পুলিশ,ফায়ারসার্ভিস সহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টা ব্যাপি অনুষ্ঠিত মতবিনিময় সভায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার জাহান, শাজাহানপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, র্যাব-১২ বগুড়া স্পেশাল ব্রাঞ্চের কমান্ডার মোসাদ্দেক ইবনে মজিব, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহমেদ হাশমি, শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আ.ন.ম আব্দুল্লাহ আল হাসান সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় নাশকতা প্রতিরোধে সংশিষ্ট সকলের সহযোগীতা কামান করা হয়।




