ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষক নান্ডা মিয়া খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৭:৩৮ অপরাহ্ণ

Follow-Up 5শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীর পল্লীতে তুচ্ছ ঘটনায় নান্ডা মিয়া (৭০) নামে বৃদ্ধ কৃষক খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে নিহত কৃষকের পুত্র মিশু মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। এদিকে ওই ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জন অসুস্থ্যতার কারণে পুলিশী পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও মূল হোতা সুরুজকে বুধবার ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানীর জন্য তারিখ ধার্য্যক্রমে তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে উপজেলার কাউনেরচর গ্রামে প্রতিবেশি সুরুজ মিয়ার বাড়ির কিছু ধান নিহত নান্ডা মিয়ার হাঁস খেয়ে ফেললে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে সুরুজ ও সামসুল গংরা লাঠিশোঠা নিয়ে নান্ডা মিয়ার উপর হামলা চালালে নান্ডা মিয়াসহ ৮ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় স্বজনরা নান্ডা মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ওই মামলা রুজুর সত্যতা স্বীকার করে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

Need Ads
error: কপি হবে না!