ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক আবু রায়হান হত্যা মামলা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এক জামায়াত কর্মী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৪:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরার চাঞ্চল্যকর আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক আবু রায়হান হত্যা মামলা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এক জামায়াত কর্মী

সাতক্ষীরা প্রতিনিধি :  আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আবু রায়হান হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে  ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে জামায়াত কর্মী ইব্রাহীম হোসেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম গোলাম নবীর খাস কামরায় সে এ জবানবন্দি দেয়। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের সামছুদ্দিন গাজীর ছেলে।

Shamol Bangla Ads

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র বিশ্বাস জানান, ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে দেবহাটার চারা বটতলা নামক স্থানে ছয়জন জামায়াত শিবিরের কর্মী টহলরত পুলিশ বহনকারি একটি কাভার্ডভ্যানের উপর ইট নিক্ষেপ করে। এতে ওই ভ্যানের সামনের কাঁচ ভেঙে যায়। হামলাকারিদের পাঁচজন পালিয়ে গেলে দেড় কিলোমিটার ধাওয়া করার পর ইব্রাহীম গাজী(২৮) নামের এক জামায়াত কর্মীকে পারুলিয়া বাসস্ট্যান্ডে থেকে আটক করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম তাকে দু’ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।

তিনি আরো জানান, সাজা দেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলে ইব্রাহীম নিজেকে গত ২১ নভেম্বর রাতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জন্মভ‚মির দেবহাটা প্রতিনিধি আবু রায়হানকে হত্যা ও ১২ ডিসেম্বর রাত ১১ টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাহাবুবুল আলম খোকনের সেন্ট্রাল ফ্যাশান ভাঙচুর করে তাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার কথা স্বীকার করে। এরপর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়।  পথিমধ্যে তাকে মোবাইল করে ইব্রাহীম হোসেনের বহনকারি পুলিশের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

Shamol Bangla Ads

জ্যেষ্ট বিচারিক হাকিম গোলাম নবীর কাছে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তারক চন্দ্র বিশ্বাস আরো বলেন, ২০ নভেম্বর  সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার যে বাড়িতে বসে রায়হান হত্যার পরিকল্পনা হয়েছিল তা ইব্রাহীম জানিয়েছে। হত্যাকান্ডের সময় সে সাতক্ষীরার দিক থেকে কোন পুলিশের গাড়ি আসছে কিনা সেই দায়িত্ব পালন করে। মূল হত্যাকারিসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের কথা উলে­খ করে সে। এ ছাড়া ১২ ডিসেম্বর রাত ১০টায় কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার এক ঘণ্টা পর  পারুলিয়া বাসস্টানে সেন্ট্রাল ফ্যাশান ভাঙচুর করে সময় অভাবে লুটপাট করতে না পেরে তড়িঘড়ি করে তাতে প্রেট্রোল ঢেলে আগুন লাগানোর দায়িত্ব পালন করে সে। আগুন দেওয়ার ঘটনায় কে কে জড়িত ছিল তা ওই জবানবন্দিতে উলে­খ করেছে। একইভাবে সেন্ট্রাল ফ্যাশানের মালিককে জীবন নাশের হুমকি দিয়ে প্রেট্রোলের পরিবর্তে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে দোকন পুড়ে গেছে মর্মে দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে বাধ্য করা হয় বলে সে জানায়।নিরাপত্তার কারণে মঙ্গলবার রাতে এসব ঘটনা গোপন রাখা হয়।সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক রতন শেখ জানান, আদালতে স্বীকারোক্তিশূলক জবানবন্দি শেষে মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।

Need Ads
error: কপি হবে না!