ads

রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
আগস্ট ৬, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্ট শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের সাহাব্দীরচর মধ্যপাড়া এলাকার মৃত হাবেল আলীর পুত্র মো. রমজান আলী (২৮) ও মো. মহর আলীর পুত্র মো. সুমন মিয়া (২৭)।

জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া পূর্বপাড়া এলাকায় জনৈক স্বপন মিয়ার বসত বাড়ির সামনে অভিযান চালানো হয়। ওইসময় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী ও মহর আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

Shamol Bangla Ads

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় শেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!