অবসর ভেঙে ফিরে এসে সবাইকে চমকে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে গুঞ্জন ছিল মাঠের ক্রিকেটে ফিরলেও থাকবেন না অধিনায়কের দায়িত্বে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে গেলেন তামিম।

৩ আগস্ট বৃহস্পতিবার রাতে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই এমন সিদ্ধান্তের কথা জানালেন টাইগার এই ক্রিকেটার।
তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।




