ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলামসহ দুই শতাধীক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৫:৫৩ অপরাহ্ণ

Sofik Picরামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলামকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীর বিরুদ্ধে লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে আনারস প্রতীকে নির্বাচন করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্স মিলনায়তনে মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালের নির্বাচনী মতবিনিময় সভায় রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান এ ঘোষণা করেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের আনারস প্রতীককে সমর্থন দেয়ায় উপজেলার ভাদুর, চন্ডীপুর ও লামচর ইউনিয়ন আওয়ামী লীগের দুই শতাধীক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
জানা গেছে, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম কেন্দ্রীয় ভাবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে মহাজোটের মনোনীত প্রার্থী এম এ আউয়ালের নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করছেন। সম্প্রতি উপজেলা রিটার্নিং অফিসারের কাছ লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী লক্ষীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি সফিকুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলার ভাদুর ইউপির আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী এম এ আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, শাহজাহান বাবুল মোল্লা, সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক বেলাল আহম্মদ, করপাড়া ইউপির চেয়ারম্যান মজিবুল হক মজিব প্রমুখ। সভায় নেতৃবৃন্দ মহাজোট প্রার্থী এম এ আউয়ালকে নৌকা প্রতীকে আগামী ৫ জানুয়ারী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!