ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোয়ালখালীতে মন্দিরে চুরি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৯:৪২ অপরাহ্ণ

churiবোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মন্দির চুরির ঘটনায় স্বর্ণালংকার ও নগদঅর্থ খোয়া গেছে।  রবিবার রাতে জ্যৈষ্টপুরা গোলেকেশ্বরী কালী মন্দিরে ওই চুরির ঘটনা ঘটে।
মন্দিরের পূজারী (ব্রাক্ষ্মন) সুভাষ চক্রবর্তী ও স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গোলেকেশ্বরী কালী মন্দিরের গ্রীলের তালা ভেঙ্গে মন্দিরে বিগ্রহের গায়ের ৪ ভরি স্বর্ণালংকার , ৬ ভরি রূপার অলংকার ও মন্দিরের দান বাক্স ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে যায় চোরেরদল।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ জহিরুল হক সবুজ বলেন, বাইরের গেইটে তালা থাকলেও মন্দিরের মূল দরজাটি খোলা থাকায় এ চুরির ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।

Need Ads
error: কপি হবে না!