মৌলভীবাজার প্রতিনিধিঃ নির্দলীয় সরকার এবং একতরফা নির্বাচন বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘন্টা অবরোধ ৩য় দিনে মৌলভীবাজারে শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। ভোর ৬টা থেকে শহরের ৪টি স্পটে রাস্তা অবরোধ করে মিছিল সমাবেশ করে বিএনপি, জামায়াত, জমিয়ত, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রজমিয়তের নেতা কমীরা। শহরের চাঁদনীঘাট, শমসের নগর রোড, ওয়াপদা পয়েন্ট ও উপজেলা চত্বরে থেকে দুপুর ১২টায় পৃথক পৃথক মিছিল নিয়ে পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়ে এম নাসের রহমানের নেতৃত্বে বিশাল মিছিল মৌলভীবাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে রাস্তা অবরোধ করে সমাবেশে মিলিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৮দলীয় সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সংগ্রাম কমিটির আহবায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৮দলীয় সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সংগ্রাম কমিটির যুগ্ন আহবায়ক ও মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, বিএনপির প্রথম যুগ্ন সম্পাদক ও মৌলভীবাজার জেলা সংগ্রাম কমিটির সদস্য সচিব আব্দুল মুকিত, ইউসুফ আলী, এডভোকেট মুজিবুর রহমান, এড,গবীন্দ; মহল পাল, জমিয়তের সহ সাধারণ সম্পাদক শাহ মাশুকুর রশিদ, সদর থানা বিএনপির আহবায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জামায়াতের পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, বিএনপির পৌর আহবায়ক এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী, সদর থানা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আনসার মিয়া, সদর থানা বিএনপির যুগ্ন আহŸায়ক মোঃ ফখরুল ইসলাম, যুবদল নেতা মতিন বকস, মুজিবুর রহমান, হেলু মিয়া, ছাত্রশিবির সভাপতি হাফেজ তাজুল ইসলাম, দেলোওয়ার হোসেন, ছাত্রদল নেতা আলী ছবদর খান বাবর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন সরকার জনগণের আন্দোলন দমনের জন্য ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর গণহত্যা, গণগ্রেফতার, জ্বালাও-পোড়াও এবং নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে আন্দোলন দমন করতে পারছে না। দেশে যে সংঘাত ও সংঘর্ষের পরিস্থিতি বিরাজ করছে তার জন্য স্বৈরাচারী সরকারই এককভাবে দায়ী।




