ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৭ ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৬:০৯ অপরাহ্ণ

armsশ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা ওইসব অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওইসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জমা রাখা হবে। ২৩ ডিসেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লাইসেন্সধারী অস্ত্র মালিকরা ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এ আদেশ লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Need Ads
error: কপি হবে না!