ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় বিআরটির ৩ দালালের কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৫:৩২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিআরটির ৩ দালালের কারাদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান পরিচালনা করে বিআরটির ৩ দালালের প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ ধুমপায়ীর জরিমানা করেছে। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ ও মৌসুমী আফ্রিদা এ অভিযান পরিচালনা করেন। এসময় বিআরটিএ অফিসে দালালি করার অপরাধে দন্ডবিধি ২৯১ ধারা অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে এস এম মাহফুজুর আলম পাতা ওরফে পাতা দালাল কে ৬ মাসের, একই এলাকার মোহাম্মাদ আলীর ছেলে আক্কাস হোসেন মাসুমকে ৬ মাসের ও কোর্টপাড়া এলাকার তহিদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফ্রিদার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত কোর্ট চত্বরে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ৬ জনকে জরিমানা করেছেন। এরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার কৃত্তিনগর এলাকার আমজাদ হোসেনের ছেলে বাবুল হোসেন, খোকসার আব্দুল মালেক, ভেড়ামারার মিঠু, তারেক, সবুজ আলী ও কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের মৃত নফাতুল­া শেখের ছেলে জাহাঙ্গীর শেখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!