ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ নেই বরগুনা-২ আসনের ভোটারদের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৪:১৪ অপরাহ্ণ

barguna-mapমো. মোস্তাফিজুর রহমান, বেতাগী (বরগুনা) : দশম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই বরগুনা-২ আসনের ভোটারদের। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা নির্বাচনী প্রচারনা চালালেও কোনভাবেই সরগরম করতে পাছেনা নির্বাচনী মাঠ। তবে প্রচার-প্রচারনায়ও প্রার্থীদের যতটা গতি থাকার কথা তাও নেই। নির্বাচনী এলাকায় সভা-সমাবেশে লোকসমাগমও কম।সাধারণ ভোটারদের মধ্যে আগামী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে উদ্বেগ আর আতঙ্ক রয়েছে। নির্বাচনী এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। মাইকে চলছে প্রচারনা। প্রার্থীরা কুশল বিনিময়,গনসংযোগ ও পথ সভাও  করছেন কোথাও কোথাও। তবে যাঁদের জন্য এসব আয়োজন,সেই ভোটারদের মধ্যে এসব তৎপরতা আশাব্যঞ্জক প্রভাব ফেলতে পারছেনা।
নাম প্রকাশে অনেচ্ছুক আওয়ামীলীগ প্রার্থীর  কয়েকজন সক্রিয় কর্মী জানান, মাঠ পর্যায়ে নির্বাচনের আমেজ বলতে কিছু নেই।সভা-সমাবেশে আগেরমত আগ্রহ নিয়ে সাধারণ মানুষ অংশ নিচ্ছেনা। সোমবার সরেজমিনে গিয়ে কথা হয় ফুলতলা এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের সাথে।তিনি সহ আরও বেশ কয়েকজন লোক চায়ের দোকানে বসে আলাপ-আলোচনা করছিলেন নির্বাচন নিয়ে।তাদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন,এইডা তো কামরা কামরির ইলেকশন এ্যাতে ভোট না দেতে যাওয়ায়ই ভাল। আলতাফ হোসেন বলেন,‘এক পক্ষের ইলেকশনে ভোট দিতে যাইয়া অইবে কি,হ্যার চাইয়া বারি বইয়া কাম হরমু’।
বরগুনা-২ (বেতাগী,বামনা,পাথরঘাটা) আসনে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম. আবুল হোসেন সিকদার ও গণফ্রন্টের কামরুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।১৪ ডিসেম্বর থেকে তারা প্রচারনা চালাচ্ছেন।ইতোমধ্যে তারা কুশল বিনিময়,গনসংযোগ,বেশ কয়েকটি পথসভা ও সমাবেশ করছেন।তবে এসব সভা-সমাবেশে আগের নির্বাচন  গুলোর  মতো জনসমাগম ছিলোনা।স্বতন্ত্র প্রার্থী ড.এম. আবুল হোসেন সিকদারের কয়েকজন সমর্থক বলেন,মানুষ আতঙ্কে আছেন। আদৌ তাঁরা নিরাপদে ভোট দিতে পােেবন কিনা,পারলেও ফলাফল উল্টে যাবে কিনা, এমন নানা দ্বিধা,দ্বন্দ্ব ও শঙ্কায় আছেন ভোটাররা বেতাগী পৌরসভার বাসিন্দা মোস্তাফিজুর রহমান  বলেন,নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোন আগ্রহ নেই। নির্বাচনে ভোটারদের উপস্থিতি হবে কম।কারন, মানুষের মধ্যে আতঙ্ক আছে। তেমনি বিরোধী দল মাঠে না থাকায়  নির্বাচনী আমেজ নেই।কাজিরাবাদের বাসিন্দা  আব্দুর রহমান নান্টু বলেন,‘সবাইমিলে নির্বাচন হলে মানুষের আগ্রহ থাকত।’

Need Ads
error: কপি হবে না!