ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিরোধীদলীয় নেত্রীর নীরবতাই প্রমাণ করে, তিনি পাকিস্তানীদের পক্ষে : মুহিবুর রহমান মানিক এমপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২২, ২০১৩ ৮:৩৯ অপরাহ্ণ

Photo------2জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিরবতাই প্রমাণ করে তিনি পাকিস্তানীদের পক্ষে। যুদ্ধাপরাধিদের বাঁচাতে ও এদেশকে পাকিস্তানের এজেন্ট বানাতে তিনি ক্ষমতার মোহে উন্মাদ হয়ে উঠেছেন। হরতাল-অবরোধের নামে জামাত-শিবিরকে নিয়ে মানুষ হত্যায় নেমেছেন। পাকিস্তানীদের খুশি করতে ৭১’র মতো দেশজুড়ে জ্বালাও-পোড়াও চালাচ্ছে বিএনপি-জামাত। তিনি আরো বলেন, দেশবাসী যুদ্ধ করে রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছে, স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজনে আরো রক্ত দিতে জনগন প্রস্তুত রয়েছে। মুজিবের বাংলায় পাকিস্তানী দালালদের জায়গা হবে না। যেকোন মুল্যে মুখোশ পড়া এসব দালালদের দেশ থেকে উৎখাত করা হবে। গতকাল রোববার বিকেলে ছাতক উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাকিস্তানের ধৃষ্টতা ও পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশে যুদ্ধাপরাধি কাদের মোল্লার ফাঁসির বিষয়ে নিন্দা প্রস্তাব গ্রহনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে পুরাতন কাষ্টম রোড থেকে উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মুজিবুর রহমান একাডেমিতে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ছাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, বিল্লাল আহমদ, আ’লীগ নেতা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আলতাব আলী, আ’লীগ নেতা চান মিয়া চৌধুরী, সৈয়দ আহমদ, জামাল উদ্দিন, আব্দুস সামাদ, নোয়ারাই ইউনিয়ন আ’লীগের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাতক ইউনিয়ন আ’লীগ সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, আ’লীগ নেতা আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্চাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, স্বেচ্চাসেবকলীগ নেতা সৈয়দ বুলবুল আহমদ, মঈনুল হক, শামিম আহমদ, খালেদ আহমদ, যুবলীগ নেতা আব্দুল বাসিত বাবুল, আপ্তাব উদ্দিন, মুরাদ আহমদ, আমতর আলী, ফজলু মিয়া, সাইফুদ্দিন আহমদ, মোজাক্কির হোসেন, ফয়জুল ইসলাম ফজল, ইকবাল হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক সোহেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক কুহিন চৌধুরী, নুর মিয়া তালুকদার, নোয়ারাই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল হক তালুকদার রাজু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আব্দুছ ছাত্তার, শ্রমিকলীগ নেতা আব্দুল কুদ্দুছ, সাহাদৎ হোসেন মোল¬া, আবু শামীম, সোলেমান খানঁ সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, ছাত্রলীগ নেতা ইসতিয়াক রহমান তানভির, এস এম শিপলু প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!