ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : আজ রবিবার ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট বজলুর রশিদ মশরু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীগ ও এর সহযোগী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারন এবং উপজেলা আওয়ামীলীগ কার্যালয় কোরআন খানী মিলাদ মাহফিল,মরহুমের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। বিকেলে দলীয় কার্যালয় সম্মূখে আয়োজিত শোক সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইসাহাক আলী খান পান্না,ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী লায়েলা ইরাদ,ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার ,মরহুমের ছোট ভাই আওয়ামীলীগ নেতা মোঃ হাফিজুর রশিদ তারেক,উপজেলা যুগলীগের আহবায়ক এনামুল কবির টিপু প্রমূখ। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ওসি মতিউর রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার,মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না,মরহুমের সহধর্মীনি জান্নাতুর রশিদ , ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ভাণ্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সেচ্ছাসেবক লীগের মিজানুর রহমান নিপু,জাকির হোসেন বেপারি,ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার,সাধারন সম্পাদক কাইয়ুম জোমার্দ্দা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা হোসাইন। এছাড়াও সকালে দৈনিক ভোরের কাগজের ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি বন্ধু প্রতিম সহোকর্মী মরহুম বজলুর রশিদ মশরুর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেণ ভাণ্ডারিয়া কর্মরত সাংবাদিকগণ। এসময় উপস্থিত ছিলেন কাজী ফজলুর রহমান,শফিকুল ইসলাম মিলন,রিয়াজ মাহম্মুদ মিঠু,ছগির হোসেন,শঙ্কর জীৎ সমদ্দার,সুমন মল্লিক,তরিকুল ইসলাম ও মরহুমের ছোট ভাই হাফিজুর রশিদ তারেক জোমাদ্দার । প্রসঙ্গত: ২০১২ সনের ২২ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।




