ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : নতুন জাতের চিনিকুড়ি ধানের আবাদ করে লাভবান হয়েছেন কৃষিসমৃদ্ধ অঞ্চল শেরপুরের নকলার কৃষকরা। ফলে এলাকার অনেকেই এবার উৎসাহী হয়ে উঠছেন এ ধানের আবাদ করতে।
চলতি মৌসুমে নকলা উপজেলার ২৫টি ব্ল¬কে ৫ হাজার ৩শ ২৫ হেক্টর জমিতে চিনিকুড়ি ও তুলসীমালা জাতের ধানের আবাদ করা হয়। এর মধ্যে ৩ হাজার ১শ ৪৫ হেক্টর জমিতে তুলসীমালা, ২ হাজার ৮০ হেক্টর জমিতে চিনিকুড়ি আবাদ হয়। আর ওই সব আবাদ থেকে ফলনের উৎপাদন ধরা হয় ১৩ হাজার ৩শ ১২ মে. টন ধান।
কৃষি বিভাগের উপ-পরিচালক সুভাসচন্দ্র দেবনাথ জানান, বাজারে অন্য ধানের চেয়ে এ জাতের ধান অনেক বেশী মূল্যে বিক্রি হয়। বর্তমানে ১ মণ ধান ১৪ থেকে ১৫শ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা এ ধানের ফলন বেশী পেয়ে মহাখুশিতে দিন কাটাচ্ছে । উপজেলার পাইস্কা ব্ল¬কে কৃষক মো. এনামুল হক মেম্বারের আমণ ফসল তুলসীমালা শস্য কর্তন করে একরে ৩৭ মণ ফলন পাওয়া গেছে। একই দিনে গড়েরগাঁও এর কৃষক আব্দুর রশিদের জমিতে শস্য কর্তন করে একরে ৩৫ মণ ফলন পাওয়া যায়।




