ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিউই পেসে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ৬:৪৩ অপরাহ্ণ

Team Southeeশ্যামলবাংলা স্পোর্টস : এক ওভারেই ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন টিম সাউদি। ৯৮টি উইকেট নিয়ে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করেছিলেন টিম সাউদি। ১০০ উইকেটের মাইলফলক স্পর্শের জন্য প্রয়োজন মাত্র ২ উইকেট। প্রথম ইনিংসে যিনি ৪টি উইকেট পেয়েছেন, তাঁর জন্য তো এই দুইটি উইকেট শিকার করার কাজটা কঠিন হওয়ার কথা না। সহজ কাজটা কঠিন করে দিচ্ছিলেন সতীর্থরাই। সহযোগী ৩ বামহাতি পেসার যেভাবে একের পর এক উইকেট তুলে নিচ্ছিলেন তাতে মনে হচ্ছিল মাইলফলকটা স্পর্শের জন্য আরও কিছুদিন অপেক্ষাতেই থাকতে হবে সাউদিকে। কিন্তু অপেক্ষাটা যেন সহ্যই হচ্ছিল না এই ডানহাতি কিউই পেসারের। এক ওভারেই ৩ উইকেট নিয়ে যেন সেটাই বোঝাতে চাইলেন তিনি। তাঁর শেষ আঘাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে। কোন অঘটন না ঘটলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১২২ রান করতে তেমন কোন সমস্যা হওয়ার কথা না নিউজিল্যান্ডের। এর আগে আজ হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে রাজত্ব করেছেন সুনিল নারাইন ও রস টেলর। ক্যারিয়ারসেরা বোলিং করে ৯১ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছেন নারাইন। অন্যদিকে টানা তৃতীয় টেস্টে সেঞ্চুরি করেছেন দুর্দান্ত ফর্মে থাকা টেলর। তাঁর ১৩১ রানের ইনিংসটির সুবাদেই স্কোরবোর্ডে ৩৪৯ রানের সম্মানজনক সংগ্রহ গড়ে তুলতে পেরেছে নিউজিল্যান্ড। তার পরও প্রথম ইনিংসে ১৮ রানে পিছিয়েই ছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের ফলে এখন জয়ই দেখছে ব্রেন্ডন ম্যাককালামের দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!