ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশকে পোলিও মুক্ত করতে ২১ ডিসেম্বর শনিবার ২১তম জাতীয় টিকা দিবসে ০-৫ বছর বয়সের সকল শিশুকে ২ ফোঁটা পোলিও খাওয়ানোর উদ্দ্যোগ সফল করতে সারাদেশে সরকার বিভিন্ন গণমাধ্যমসহ নানা ভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ঠিক এমন উদ্দ্যোগকে স্বয়ং ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোহম্মদ আলী আকবর সরকার সরকারী কর্মসূচীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্মস্থলে ছিলেন অনুপস্থিত। স্থানীয় সাংবাদিকেরা জাতীয় টিকা দিবসে বিভিন্ন টিকা ক্যাম্প পরির্দশন করলে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ক্যাম্পগুলো পরিদর্শনে যাননি বলে দায়িত্বরতরা জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের বিস্বস্থ সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রাজশাহীর বাসায় থাকেন অবোরধের জন্য তিনি আসতে পারেননি যদিও আসেন দেরী হবে বলে জানান। এ দিকে এ কর্মকর্তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে না পেয়ে ফোনে যোগাযোগ করে জাতীয় গুরুত্বপূর্ণ টিকা দিবসে অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হলে তিনি মাঠ পরির্দশনে আছেন তবে কোথায় আছেন তা বলতে চাননি। তবে তিনি দুপুর ২টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা করার জন্য বলেন। দুপুর ২ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে পূনরায় দেখা করার জন্য গেলেও তার দেখা মিলেনি। তবে দুপুর আড়াইটার দিকে তিনি এ প্রতিবেদকের সাথে নিজেই মোবাইলে যোগাযোগ করে টিকা ক্যাম্প পরিদর্শন করেছেন বলে জানান এবং শতভাগ টিকা খাওয়ানো সফলতা অর্জিত হয়েছে বলে জানান। এ ঘটনায় এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করে অভিযোগে বলেন, স্বাস্থ্য কর্মকর্তা গেল ২ ডিসেম্বর সরকারী এ্যাম্বুলেন্সে করে কর্মস্থল ত্যাগ করে রাজশাহীর বাসা চলে যান পরে ১৮ ডিসেম্বর কর্মস্থলে যোগ দিলেও ১৯ ডিসেম্বর এ্যাম্বুলেন্সে যোগে আবারও রাজশাহীর বাসা চলে গিয়ে জাতীয় টিকা দিবস ও জাতীয় অনুষ্ঠান বিজয় দিবসেও যোগ দেননি। একের পর এক জাতীয় অনুষ্ঠান ছাড়াও দীর্ঘ সময় অফিসে না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কাজ মুখ থুবড়ে পড়েছে। এ কর্মকর্তার বিরুদ্ধে জরুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন এলাকাবাসী।




