নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সেয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হয়েছে। এবারে ষষ্ঠ শ্রেণির একটি আসনের বিপরীতে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেয়। মহাবিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান হচ্ছে সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়। এ মহাবিদ্যালয়ের ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুধুমাত্র বিজ্ঞান শাখায় অধ্যায়নের সুযোগ রয়েছে। তাই সরকারি এ প্রতিষ্ঠানটিতে অভিভাবকরা আদরের ছেলেমেয়ে ভর্তি করাতে সব সময় উদগ্রীব থাকেন। আর আসন সংখ্যা সীমিত থাকার ফলে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। এবারে প্রতিষ্ঠানটিতে বিদ্যালয় শাখায় ষষ্ঠ শ্রেণিতে ৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ পরীক্ষায় অংশ নেয়ার চন্য ১ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। সে হিসেবে একটি আসনের বিপরীতে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী ভর্তির লড়াইয়ে অংশ নেয়। শুধু উপজেলার শিক্ষার্থী ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, তারাগঞ্জ প্রভৃািত এলাকার শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে।




