ads

বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির এমপিদের পদত্যাগ : শূন্য আসনে তফসিল রবিবার

খবর টি পড়েছেন : ৩৫২
বিএনপির এমপিদের পদত্যাগ : শূন্য আসনে তফসিল রবিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এ শূন্য আসনগুলোতে এখন উপ-নির্বাচন হবে। আগামী ১৮ ডিসেম্বর রবিবার শূন্য এ আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ইসি মো. আলমগীর বলেন, ‘রবিবার নির্বাচন কমিশনের সভা রয়েছে। এ সভায় শূন্য আসনে উপ-নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ এবং সিসিটিভি বসানোর বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভায় আলোচনা হবে।’

কবে নির্বাচন হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’
ইসি আলমগীর আরও বলেন, কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে। এখন পর্যন্ত এ কমিশন যতগুলো নির্বাচন করেছে, তার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমরা সব রাজনৈতিক দলের আস্থা অর্জনের চেষ্টা করছি।

Shamol Bangla Ads

এদিকে, যে ১৪টি রাজনৈতিক দলকে ইসি শোকজ করেছে, তাদের জবাব পাওয়ার পরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি আলমগীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮টি সড়ক দুর্ঘটনা, নিহত… পরবর্তী সংবাদ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শনিবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads