ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগ সভানেত্রীকে সরকার প্রধান রেখে অবৈধ নির্বাচন বন্ধের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকালে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বরিশাল দালানের সামনে আসলে পুলিশের বাঁধায় মুখে পরে । এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন – জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হারুন -অর-রশিদ ট্রুম্যান , সাংঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর আঃ রব আকন , থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মিলন , কেন্দ্রীয় যুবদল সহ-সম্পাদক ও জেলা যুবদল সহ-সভাপতি তরিকুল ইসলাম কায়েদ, জেরা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির তালুকদা, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন , জেলা যুবদল সহ-সভাপতি কবির হোসেন , জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ প্রমুখ




