ঝালকাঠি প্রতিনিধি : ৭১ এর পরজিত শক্তি পাকিস্তানের সাথে সকল সামাজিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও পাকিস্তান জাতীয় পরিষদে বাংলাদেশের অভ্যান্তরিন ব্যপারে নিন্দা প্রকাশের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে চেতনা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব এ্যাড: এম আলম খান কামালের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহআলম প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমেন্ডার দুলাল সাহা, উপজেলা কমেন্ডার রুহুল আমিন ও যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিল বক্তব্য রাখেন।




