ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ঈশ্বরদীতে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৫:৪৯ অপরাহ্ণ

las-uddarপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বিমান বন্দর সড়কের পাশে একটি সুপারী বাগান থেকে সঙ্গীত হোসেন (২৬) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। সঙ্গীত ঈশ্বরদীর আরামবাড়ীয়া গ্রামের মোঃ লিয়াকত হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে সে নিখোঁজ ছিল।
জানা গেছে, সকালে বিমান বন্দর সড়কের পাশে জনৈক মজিবরের সুপারী বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের অনুরোধে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!