ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহম্মদপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৫:০৬ অপরাহ্ণ

Magura_District_Map_Bangladesh-6মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালী গ্রামে  একটি হিন্দু পরিবারের দুটি বসত ঘরে গভীর রাতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে। আগুনে দুটি ঘরের আংশিক ও একটি  খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. মনিরুল ইসলাম  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক ও হিন্দু-বোদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি রাঢ়িখালী গ্রামের বাসিন্দা স্বপন রায়ের বসত বাড়িতে ঘটনার  রাতে একই সাথে  দুটি বসত ঘরে  দুর্বিৃত্তরা  অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে ঘরের চাল-দরজা আংশিক ও একটি বড় খড়ের গাঁদা সম্পূর্ণ পুড়ে যায় । দ্রুত টের পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরণের ক্ষতি এড়ানো গেছে বলে পরিবারটি জানায়। এর আগে কাদের মোল্যার ফাঁসি কার্যকরের রাতে ওই বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
স্বপন রায় বলেন, এ ঘটনার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় বুগছেন। পামাপাশি হিন্দু অদ্যুষিত এ এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। এ খন পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার তদন্ত চলছে বলে জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!