ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষ্যে কুমিল্লায় মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৮:১৪ অপরাহ্ণ

1কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ২১তম জাতীয় টিকা দিবস এবং হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন অফিসে  ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সিভিল সার্জন ডা: মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা বিএমএ’র সভাপতি ডা: গোলাম মহিউদ্দিন দীপু।
ডা. দীপু বলেন, আগামী ২১শে ডিসেম্বর ২০১৩ইং ও ২৫ জানুয়ারী ২০১৪ইং কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন কোন বিরতি ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০ থেকে ৫ বছরের সকল শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে এবং ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকা দান প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনে অংশ গ্রহণ করার জন্য জেলার সকল নাগরিকদের প্রতি উদ্ধাত্ত আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা’র উপ-পরিচালক ডা. এ.বি.এম সামছুউদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাধন চক্রবর্ত্তী, ডা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সার্ভেলন্স ডা. চিরঞ্জিত দাস প্রমুখ।
বক্তারা বলেন, ওই দিন সারাদেশে ২ কোটি শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। কুমিল্লা জেলায় যে সমস্ত স্থানে ভ্রাম্যমান কেন্দ্রে টিকা খাওয়ানো হবে। তা হলো: পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তা, দাউদকান্দি টোল প্লাজা, কান্দিরপাড় পূবালী চত্ত্বর।
অপরদিকে, একই দিন বিকেল ৩টায় কুমিল্লা সিটি কর্পোরেশন মিলনায়তনে ২১-তম জাতীয় টিকা দিবস এবং হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র আহমদ সোয়েব সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আব্দুল ওয়াদুদ।
আব্দুল ওয়াদুদ বলেন, সিটি কর্পোরেশন এলাকার ১৭টি ওয়ার্ডে একইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০ থেকে ৫ বছরের সকল শিশুকে ২ ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে এবং ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকা দান প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনে অংশ গ্রহণ করার জন্য নগরীর সকল নাগরিকদের প্রতি উদ্ধাত্ত আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিটি কর্পোরেশনের সচিব মোঃ সামছুল আলম, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ভুইয়া, কাউন্সিল আনোয়ার হোসেন খোকন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!