ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৬:৫৩ অপরাহ্ণ
শ্রীবরদীতে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী মিছিল

 শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে নৌকা প্রতীকের সমর্থনে তথা আ’লীগ মনোনীত প্রার্থী এ.কে.এম ফজলুল হক চাঁন সাহেবের পক্ষে নির্বাচনী মিছিল হয়েছে। দেশের চলমান রাজনৈতিক সংকটকালে বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনের ইশতেহার মোতাবেক বিভিন্ন নির্বাচনী এলাকার ন্যায় প্রথম বারের মতো নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ১৮ ডিসেম্বর বিকাল ৪ টায় শহীদ মিনার হতে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে সেখানেই সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম চাঁন তালুকদার, নূর এ জামান রেন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরু, সাংগঠিক সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, শ্রমিক লীগের আহব্বায়ক আবু জাফর, ছাত্র লীগ নেতা মেরাজ উদ্দিন চৌধুরী, জুয়েল আকন্দ, সিদ্দিকুর রহমান, শামিমুর রহমান প্রমূখ।
মিছিল শেষে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উপজেলা সন্ধানী খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল­াহ সালেহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, শ্রমিক লীগের সদস্য সচিব জাকির হোসেন প্রমূখ। আব্দুল­াহ সালেহ বক্তব্যে বলেন- জঙ্গিবাদের কবল থেকে দেশকে রক্ষার স্বার্থে তথা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন এবং বঙ্গ বন্ধু’র তনয়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করনের লক্ষ্যে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতাসীন করা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যে মহান স্বাধীনতার স্বপক্ষের সৈনিকদের বি.এন.পি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও উদাত্ত আহবান জানান রণাঙ্গনের এই সাহসী যোদ্ধা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!